এনসিপি থেকে ৪ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জেলা আহ্বায়কসহ চারজন নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তারা তাদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান তারা।
পদত্যাগ করা নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও রয়েছে বলে জানা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































