নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।
আজ বুধবার (১ এপ্রিল) উপজেলার গোপীনাথপুর-মনতলা ও মহেশপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার হয় বলে জানান নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ।
কিশোর দুজন হলো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর-মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে আশিক বর্মণ (১৬) এবং মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৯)।
এ ঘটনায় আশিক বর্মণের বাবা নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বর্মণ পেশায় একজন আটোবাইক চালক ছিলেন। সে মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যায়, রাতে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে তার বাড়ি সংলগ্ন আম গাছে (ফাঁসি অবস্থায়) ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
আর আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তার মরদহ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, "পৃথক পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
(ঢাকাটাইমস/১এপ্রিল/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































