২৪ এর অর্জন রক্ষা না করলে ২০২৬-২৭ সালে আরেকটি কিছু হতে পারে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৪২| আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:২১
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানের অর্জন রক্ষা না করলে চলতি বছর কিংবা তার পরের বছর আবার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

এসময় আসিফ মাহমুদ বলেন, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করা হয়নি বলে ৭১ এ যুদ্ধ হয়েছে। একইভাবে ২৪ এর অর্জন রক্ষা না করলে ২০২৬ অথবা ২০২৭ সালে আরেকটি কিছু হতে পারে।

নাগরিকের নিরাপত্তা রক্ষার অধিকার সম্পর্কে বলেন, আগে ১৮টা সংস্থার কাছে মানুষের তথ্যের অভ্যন্তরে প্রবেশের অবাধ সুযোগ ছিলো। যার ফলে মানুষের নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার তা কমিয়ে মাত্র ৪টা এজন্সির কাছে দেওয়া হয়েছিল। সম্প্রতি আমরা দেখতে পারছি, বর্তমান সরকার আবারও পূর্বের পদ্ধতিতেই ফিরে যাচ্ছে। এর ফলে কোনো নাগরিক নির্ভয়ে কারো সাথে যোগাযোগ করতে পারবে না। কেউ না কেউ আড়ি পেতে থাকবে।

বর্তমান সরকার স্বৈরাচারের দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপিকে কিংস পার্টি বলা হতো। কিন্তু কিংস পার্টিগুলো যে প্রক্রিয়ায় জন্ম হয়েছে বর্তমান সরকারের মধ্যে আমরা সেসব কার্যাবলি দেখতে পাচ্ছি। এর মাধ্যমে একটি দল খুব সহজেই স্বৈরাচার হয়ে যেতে পারে।

গণভোট প্রসঙ্গে বলেন, অনেকেই জিয়াউর রহমানের গণভোটের সঙ্গে এবারের গণভোট মিলিয়ে ফেলেন। কিন্তু জিয়াউর রহমানের গণভোট ও জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট এক নয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোট ছিলো রাষ্ট্র সংস্কারের জন্য।

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম সাংগঠনিক রাজনীতিতে ফিরে যাবো। কিন্তু আপনাদের কার্যাবলিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। যা ভবিষ্যতে আরও বড় আকারের আন্দোলনও হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা