এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ২২:৪২
অ- অ+

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব থেকে পদত্যাগ করেছেন মোমিনুল আমিন।

রবিবার রাতে ক্ষুদেবার্তার মাধ্যমে গণমাধ্যমে এই সিদ্ধান্ত জানান তিনি৷

মোমিনুল আমিন জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোন চেয়ারম্যান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে তাঁর এই সিদ্ধান্তের কথা জানাবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনডিএম এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি৷ দলের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রাম, নির্বাচন কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য কমিশন, টেলিভিশন টক-শো, সভা-সেমিনারে এনডিএম এর হয়ে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তিনি। তার এই পদত্যাগের মধ্য দিয়ে নিবন্ধিত এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান এবং মহাসচিব পদ বর্তমানে শূন্য হলো।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা