হাজিরার দিন থাকলেও ট্রাইব্যুনালে আনা হয়নি দুই সাবেক লে. জেনারেলকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৮
অ- অ+

হাজিরার দিন ধার্য থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আদালতে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, সাবেক এই দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছিল। গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় নির্ধারিত দিনে তাদের হাজির করা হয়নি।

এদিকে, মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

অন্যদিকে, মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় শেখ মামুন খালেদকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। এছাড়া ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার হন শেখ মামুন খালেদ।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী