ঢাকা আদালতে

শিরীন শারমিনের রিমান্ড শুনানিতে হট্টগোল, সাংবাদিকদের ওপর বিচারকের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:২৪| আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:২৮
অ- অ+

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে হট্টগোল সৃষ্টি করলে বিচারক হঠাৎ সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের এজলাস থেকে বের করে দেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে চরম বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

শুনানিতে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকাল ৩টার পর শিরীন শারমিনকে এজলাসে আনা হলে মামলার তদন্ত কর্মকর্তা তার ২ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশ ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে হট্টগোল শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো পরিস্থিতিতে বিচারক নির্লিপ্তভাবে বসে ছিলেন। একপর্যায়ে আইনজীবীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বিচারক সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের এজলাস থেকে বের করে দেন। মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্টার নিউজের স্টাফ রিপোর্টার তসলিম হোসেন রনি জানান, আদালতে চলমান বিশৃঙ্খলার মধ্যেও তারা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বিচারকের আচরণে সাংবাদিকরা চরমভাবে অবাক হন।

ঘটনাটি আদালতে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিচারিক পরিবেশে এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী