গরমে বিচারক-আইনজীবীদের জন্য নতুন পোশাক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:১৪
অ- অ+

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের পোশাকের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তীব্র গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই।

একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধান করার বাধ্যবাধকতা থাকছে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে অবস্থান করা বিচারক ও আইনজীবীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ায় এই মানবিক পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দুই মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা