জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৪:৫২
অ- অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। আজ রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ক্ষমতার চেয়ার নির্মম। ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। সংসদের ভেতরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছে সরকার দলীয় প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি জাতির সাথে গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ।

জামায়াত আমির বলেন, গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে।

তিনি বলেন, সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। জনগুরুপূর্ণ অধ্যাদেশগুলো গায়ের জোরে ফেলে দিয়েছে বিএনপি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ সব জায়গায় ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বিএনপি।

তিনি বলেন, সংসদে বিরোধীদলকে অন্ধকারে রেখে ব্ল্যাক মেইল করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা