যবিপ্রবির নতুন উপাচার্য ড. ইয়ারুল কবীর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৫১
অ- অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। একই সঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে আগামী ৪ বছরের জন্য এই পদে দায়িত্ব দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অন্যদিকে, অপর একটি প্রজ্ঞাপনে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে অব্যাহতি প্রদানের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে পদ থেকে সরিয়ে মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার