রমনায় ৬০০ টাকায় এক প্লেট পান্তা-ইলিশ, নাগালের বাইরে ঐতিহ্যবাহী খাবার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৩০
অ- অ+

পহেলা বৈশাখে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ ঘিরে রাজধানীর রমনা পার্কে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। আগের বছরের মতো জমজমাট অস্থায়ী দোকান না থাকায় উৎসবের আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চড়া দাম—এক প্লেট পান্তা-ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

প্রতিবছর পহেলা বৈশাখে রমনা পার্কজুড়ে অস্থায়ী দোকানে পান্তা-ইলিশের আয়োজন থাকলেও এবার সেই দৃশ্য চোখে পড়েনি। পুরো পার্ক ঘুরেও কোথাও এ ধরনের দোকান দেখা যায়নি, যা অনেকের মধ্যেই হতাশা তৈরি করেছে।

পার্কের ভেতরে কেবল ‘মি. কুক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং’ -এ পাওয়া যাচ্ছে পান্তা-ইলিশ। সেখানে একটি প্যাকেজে পান্তা ভাত, ছোট এক টুকরো ইলিশ এবং বেগুন ভাজি মিলিয়ে দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

দর্শনার্থীদের অভিযোগ, এই দামের তুলনায় খাবারের পরিমাণ খুবই কম, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অনেকেই বলছেন, একচেটিয়া সুযোগের কারণে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অতিরিক্ত দাম নিচ্ছে। তবুও শিশুদের আবদার পূরণ করতে বাধ্য হয়ে অনেক অভিভাবককে উচ্চমূল্যে খাবার কিনতে দেখা গেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, তারা প্রায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ব্যবহার করছে। বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় প্যাকেজের মূল্য বাড়াতে হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মার্চ-এপ্রিল মাসে ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় বাজারে সরবরাহ কম থাকে। ফলে দাম বেড়ে যাওয়ায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অস্থায়ী দোকান বসাতে আগ্রহ দেখাননি।

ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের উৎসব এবার অনেকটাই সীমিত হয়ে পড়েছে। দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে সাধারণ মানুষের জন্য এ আনন্দ যেন কিছুটা অধরাই থেকে গেছে।

(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসি চেয়ারম্যানের নামে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামের সংবাদে সতর্কতা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
গন্ধর্ব্যপুর পানি শোধনাগার প্রকল্পে আর্থিক জটিলতা, পরামর্শক নিয়োগ ওয়াসার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা