আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ অ্যাপে জ্বালানি তেল মিলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ১৫:৪১
অ- অ+

দেশে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে আরও ১৯ জেলায় এই সেবার নিবন্ধন কার্যক্রম চালু করেছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, সম্প্রসারণের আওতায় গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপে নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর উদ্যোগে চালু হওয়া এ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। শুরুতে এটি রাজধানী ঢাকা-কেন্দ্রিক পাইলট কর্মসূচি হিসেবে চালু থাকলেও ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করা হচ্ছে।

এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি মহানগর ও জেলায় নিবন্ধন কার্যক্রম চালু করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের নিবন্ধন কার্যক্রম চালু করা হবে, যাতে জ্বালানি ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা যায়।

(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি