ভোরে ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭
অ- অ+

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভোরে ভূকম্পন অনুভূত হয়েছে। ভারত–মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকোয়েক ট্র্যাক জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে এ ভূকম্পন আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞদের মতে, অধিক গভীরতায় উৎপন্ন হওয়ায় এর তীব্রতা ভূপৃষ্ঠে তুলনামূলক কম অনুভূত হয়েছে। ফলে মাঝারি মাত্রার হলেও দেশের বিভিন্ন স্থানে এটি মৃদু কম্পন হিসেবে অনুভূত হয়।

অন্যদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, একই সময়ে মণিপুরের কামজং এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে সংঘটিত এ কম্পনের উৎপত্তিস্থল ছিল প্রায় ৬২ কিলোমিটার গভীরে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মিয়া মারা গেছেন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন!
মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা