উপজেলায় এমপিদের অফিসে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ২০:১৩
অ- অ+

উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) জন্য পরিদর্শন কক্ষের নামে অফিস স্থাপনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, এ সিদ্ধান্ত স্থানীয় সরকারের ওপর অযাচিত প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে, তাই তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

বুধবার দলের সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আপত্তির কথা জানান।

তিনি বলেন, উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হলেও বাস্তবে এটিকে এখনও প্রয়োজনীয় ক্ষমতায়ন করা হয়নি। এর মধ্যে এমপিদের জন্য অফিস স্থাপনের উদ্যোগ নিলে প্রতিষ্ঠানটির স্বশাসন ও কার্যকারিতা আরও দুর্বল হতে পারে।

সাইফুল হক বলেন, পরিদর্শন কক্ষের নামে এমপিদের অফিস চালু হলে তা উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কর্তৃত্ব ও খবরদারির পথ প্রশস্ত করবে। এতে স্থানীয় সরকারের স্বাভাবিক কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ উপজেলা পরিষদে সমান্তরাল ক্ষমতার একটি দ্বৈত কেন্দ্র তৈরি করতে পারে, যা প্রশাসনিক ভারসাম্য নষ্ট করবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। স্থানীয় সরকারের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

এ কারণে উপজেলা পরিষদে এমপিদের জন্য অফিস কক্ষ স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া এমপিদের জন্য গাড়ি বরাদ্দের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাইফুল হক। তিনি বলেন, বর্তমানে এমপিরা মাসিক ৭০ হাজার টাকা পরিবহন ভাতা পাচ্ছেন, যা যথেষ্ট। এ ধরনের অতিরিক্ত সুবিধা নিয়ে সংসদে আলোচনা না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা