বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত, রেজাউল-ইয়ারুল পুনঃনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, ১৬:২২
অ- অ+

রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এ কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মী, কাউন্সিলর, প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কাউন্সিলে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামকে মহাসচিব পদে পুনঃনির্বাচিত করা হয়। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ এবং এম তাহের উদ্দিন।

কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতারা দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ এবং সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহমুদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা