তৃতীয় টি-টোয়েন্টিতে ১০২ রানে অলআউট টাইগাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৬, ১৭:১৭| আপডেট : ০২ মে ২০২৬, ১৭:২৮
অ- অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ১৪ অভার ২ বল খেলে টাইগাররা ১০২ রানে অলআউট হয়েছে।

এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।

আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ের সুযোগ পাবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে।

এমন সমীকরণের ম্যাচে এদিন শেরে বাংলায় শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। কিন্তু জেইডেন লেনক্সের বলে উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলার প্রচেষ্টায় ব্যাট বলের সঠিক সংযোগ করতে ব্যর্থ হন সাইফ হাসান (১১ বলে ১৬) কোনোমতে ৩০ গজ পার করে আটকা পড়েন রবিনসনের হাতে। তার বিদায়ে ২১ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।

এরপর অধিনায়ক লিটন দাস এসে উড়ন্ত শুরু করলেও পরপর দুই বলে অন্য ওপেনার তানজিদ তামিম পারভেজ হোসেন দ্রুত আউট হলে ৩৫ রানে উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।

দলীয় ৩৫ রানে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম, রান করেন ১০ বল খেলে। পরের বলেই বাউন্স বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন।

এরপর বৃষ্টিবাধায় পড়ে ম্যাচ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে . ওভারে উইকেটে ৫০ রান ছিল বাংলাদেশের। বৃষ্টির পর চালিয়ে খেলার চেষ্টা করে স্বাগতিকরা।

কিন্তু লিটন দাস আর বেশিদূর এগোতে পারেননি। ১৭ বলে চার আর ছক্কায় ২৬ রান করে ক্লার্কসনের বলে সুইপার কভারে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৬৩ রানে উইকেট হারায় টাইগাররা।

এরপর হাত খোলেন তাওহীদ হৃদয়। তবে শামীম হোসেন পাটোয়ারী আজ সুবিধা করতে পারেননি। বলে রান করে ইশ সোধির ফুুলটস বলে রিভার্স শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

কিউই বোলাররা চেপে ধরে বাংলাদেশকে। শেখ মেহেদী নো বলে একবার জীবন পান, বেঁচে যান এলবিডব্লিউ থেকে। কিন্তু বাঁচতে পারেননি হৃদয়। ক্লার্কসনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন বাউন্ডারিতে। ২৪ বলে চার আর ছক্কায় হৃদয় করেন ৩৩ রান।

দলে সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট হাতে হতাশ করেছেন, ফেরেন গোল্ডেন ডাকে। রানআউট হওয়ার আগে রিশাদ হোসেন করেন বলে ৫। একশর আগেই (৯৫ রানে) উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি টাইগাররা। শেখ মেহেদী বলে রানে অপরাজিত থাকেন। ১৪. ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের জস ক্লার্কসন মাত্র রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4