নারায়ণগঞ্জের মাসদাইরে চিরুনি অভিযান চালাচ্ছে র‍্যাব, বিপুল দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ০০:৩৪| আপডেট : ০৬ মে ২০২৬, ০০:৫২
অ- অ+

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ কথা জানান।

সংবাদমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় তিনি জানান, নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের চিরুনি অভিযান চলছে। এতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা।

এতে র‍্যাব-১১ এর তিন সদস্য আহত হয়েছেন।

আহত র‍্যাব সদস্যরা হলেন নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা