শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ঢাবি প্রো-ভিসি ড. সালাম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১৩:৪৭
অ- অ+

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে তিনি সব সময় গর্ব অনুভব করেন এবং নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

গত শনিবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ নূরুন নবী কনফারেন্স রুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আবদুস সালামকে এই সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় একই বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকেও সংবর্ধনা দেওয়া হয়।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, অধ্যাপক ড. আবদুস সালাম একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন গতি সঞ্চার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

গবেষণার অধ্যাপক ড. আবদুস সালাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিশেষ করে বায়ুদূষণ, পরিবেশ রসায়ন ও জনস্বাস্থ্য নিয়ে তাঁর গবেষণা দেশ-বিদেশে প্রশংসিত। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রকল্পে তিনি যুক্ত ছিলেন। দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের প্রভাব নিয়ে তাঁর গবেষণা নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্ব পেয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ায় রসায়ন বিভাগের ক্রিকেট দলকেও সংবর্ধনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার