ময়মনসিংহে বন্ধুত্ব ও স্মৃতির টানে এক হচ্ছে এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচমেটরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১৬:৫৮
অ- অ+

দীর্ঘ দুই দশকের স্মৃতি, বন্ধুত্ব আর আবেগকে ঘিরে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচ কমিউনিটির “২০ বছর পূর্তি উৎসব ও ৩য় গেট-টুগেদার” অনুষ্ঠান। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে আয়োজিত এ মিলনমেলায় অংশ নেবেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের একত্রিত করতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন। অনুষ্ঠানে সম্মানিত প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে।

এছাড়াও অংশগ্রহণকারী বন্ধুদের লেখা কবিতা, গল্প, গান ও উপন্যাস নিয়ে প্রকাশ করা হচ্ছে বিশেষ স্যুভেনির “বছর কুড়ি পরে”। আয়োজকদের মতে, এই প্রকাশনা পুরনো দিনের স্মৃতি ও আবেগকে নতুনভাবে ধারণ করবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল ব্যাচমেট ও তাদের পরিবারকে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে একটি অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মও চালু করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার