কিশোরগঞ্জের ভাস্করখিলা বিলের খাল করা হবে: ডিসি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৬, ১৭:১৩| আপডেট : ২৩ মে ২০২৬, ১৭:৩৪
অ- অ+

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের সবচে বড় বিল ভাস্করখিলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন জানিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন বলেছেন, বরাদ্দ এলে খনন শুরু হবে।

সরকারের অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ বিষয়ে অবহিতকরণের কৃষক সমাবেশে এ কথা বলেন জেলা প্রশাসক। শনিবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার অডিটরিয়াম হল রুমে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

বর্তমান সরকারের দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির কথা উল্লেখ কওে জেলা প্রশাসক বলেন, এর প্রধান উদ্দেশ্য হলো কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা।

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউসার, সহকারী পরিচালক মো. সাইফুল আলম, মো. ফখরুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক অ্যডভোকেট মাজহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, কৃষি অফিসার মো. জয়নুল আলম তালুকদার প্রমুখ।

পরে জেলা প্রশাসক সোহানা নাসরিন, পল্লী সঞ্চয় ব্যাংক কিশোরগঞ্জ সদরে বিভিন্ন সমিতির সদস্যদের মধ্যে ঝণ বিতরণের চেক প্রদান করেন।

এর আগে জেলা প্রশাসক সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিদেও সাথে মতবিনিময় করেন। সভায় তিনি পাগলা মসজিদের অর্থায়নে উপজেলার অসহায় অসুস্থ রুগীদের মধ্যে দুই লাখ পনের হাজার টাকার চেক বিতরণ করেন। একই সাথে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের মাধ্যমে সদরের ৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4