নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ২১:৫৫
অ- অ+

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে তিনজন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার আবু জাফর।

রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার এ ঘটনা ঘটে।

জানা যায়, মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় মাগবিরের সময় অজু করার সময় বজ্রপাতে বৃষ্টিপাত শুরু হয়, ওই সময় বজ্রপাতে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শিবপুর হসপিটালে নিযলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে আহত অবস্থায় চিকিৎসাধিন।

নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির জানিয়েছেন, বজ্রপাতের তিন শিক্ষার্থী মারা গেছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন ভালো আছে। নিহত সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা বলেন, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় চার ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
গ্রুপে পয়েন্ট সমান হলে নকআউটে ওঠা নিয়ে ফিফার নতুন নিয়ম
এমপি আজহারুল ইসলামের ছেলে ডিবি হেফাজতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা