শিরোনাম :

বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়নে আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৭:৪১
অ- অ+

‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ এর জন্য মনোনয়নে আবেদন আহ্বান করা হয়েছে। নারী অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ প্রদান করা হবে।

আজ এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিবরণীতে বলা হয়, নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ প্রদান করা হবে।

উল্লিখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোনো ‘ছক’-এ আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে ([email protected]) নিকশ ফন্টে এমএস ওয়ার্ড ফাইলে এবং ডাকযোগে বা সরাসরি ২ (দুই) সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডাটা : আমির খসরু
ফরিদপুর ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার
ঢাকা-রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি, বরিশালে নতুন কমিশনার
কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা