শিরোনাম :

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল আবহাওয়া রাডারও

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৮:৫২
অ- অ+

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডারটিও বন্ধ হয়ে গেছে।

শনিবার রাত ৮টা থেকে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন।

তিনি বলেন, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে রাডার বন্ধ থাকায় আবহাওয়ার পূর্বাভাস দিতে বিকল্প তথ্য-উপাত্ত ব্যবহার করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাস কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা বেরোবি উপাচার্যের
উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা