শিরোনাম :

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৯:০৭
অ- অ+

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটেছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা, গবেষণা, সাহিত্যচর্চা ও মননশীল লেখালেখির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, মুক্তবুদ্ধির চর্চা এবং জাতীয় সংস্কৃতির বিকাশে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর রচিত গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি আরও বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, আদর্শনিষ্ঠ ও শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষক। শ্রেণিকক্ষে তাঁর আন্তরিকতা, জ্ঞানের গভীরতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাঁকে শিক্ষকসমাজ ও শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। দেশের উচ্চশিক্ষা ও বাংলা ভাষা-সাহিত্যে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

ইউজিসি চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা বেরোবি উপাচার্যের
উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল আবহাওয়া রাডারও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা