বাজেট পাসের পর বিরতি শেষে আজ বসছে জাতীয় সংসদের অধিবেশন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১০:০৬
অ- অ+

বাজেট পাসের পর টানা ছয় দিন বিরতি শেষে আজ মঙ্গলবার (৭ জুলাই) পুনরায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়।

চলমান এই অধিবেশনে এরই মধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। একই সঙ্গে অর্থ বিলসহ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের পাস হয়েছে।

গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। আলোচনায় দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু উঠে আসে।

বাজেট কার্যক্রম শেষ হলেও চলতি অধিবেশনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও আইন প্রণয়নের কার্যক্রম চলবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-মিশর লড়াই রাত ১০টায়, সরাসরি দেখবেন যেসব প্ল্যাটফর্মে
কুমিল্লা-নোয়াখালী সড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম
নতুন পে স্কেলে বাড়তে পারে ১০০ শতাংশ বেতন, অগ্রাধিকার পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা