নারীর ক্ষমতায়নে ইউএনওপিএস-এর সহযোগিতা বৃদ্ধির আহ্বান শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৬:১৭
অ- অ+

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নারীদের সুযোগ বৃদ্ধি এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার জন্য জাতিসংঘের প্রকল্প সেবা বিষয়ক দপ্তর (ইউএনওপিএস)-এর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিশেষ করে নারী ও মেয়েদের অগ্রগতি ত্বরান্বিত করে এমন উদ্যোগের ওপর জোর দেন তিনি।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউএনওপিএস-এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠককালে প্রতিমন্ত্রী বাংলাদেশ এবং জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সরকারের উন্নয়নের অগ্রাধিকারগুলো তুলে ধরে শামা ওবায়েদ নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং সব খাতে নারী নেতৃত্ব শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৫ অনুযায়ী লিঙ্গ সমতা অর্জনে প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

প্রতিমন্ত্রী নারী ও মেয়েদের জন্য বৃহত্তর সুযোগ তৈরি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ইউএনওপিএস-কে সহযোগিতার পরিধি বিস্তৃত করার আহ্বান জানান।

সুধীর মুরলীধরন বাংলাদেশে ইউএনওপিএস-এর বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অগ্রাধিকার, চলমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি ধারাবাহিক অংশীদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা এবং কার্যকর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার বিষয়ে ইউএনওপিএস-এর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবার খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ১-২ মাসের মধ্যে কর্মী পাঠানোর আশা
ট্রাইব্যুনালে রাজনৈতিক হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা