কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ০৮:২৯
অ- অ+

সুইজারল্যান্ড দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইউরোপের দলটি।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে ১২০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের দারুণ উত্তেজনায় রাখে দুই দল। বিশেষ করে কলম্বিয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি।

শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। সেখানে স্নায়ুর চাপ সামলে দুর্দান্ত নৈপুণ্য দেখায় সুইজারল্যান্ড। পাঁচ শটের মধ্যে চারটি সফলভাবে জালে জড়ায় সুইসরা। অন্যদিকে কলম্বিয়া দুটি শট মিস করায় ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।

একুশ শতকের বিশ্বকাপে নিয়মিত অংশ নিলেও বারবার প্রথম বা দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হয়েছে সুইসদের। ২০০৬ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেললেও শেষ আটের বাধা টপকাতে পারেনি দলটি। অবশেষে ২০২৬ বিশ্বকাপে এসে সেই আক্ষেপ ঘুচল। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সুইজারল্যান্ড।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে এক আকর্ষণীয় লড়াইয়ের অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা। আগামী ১২ জুলাই, রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে ফেরা সুইসরা কি পারবে লিওনেল মেসির আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে? সেই প্রশ্নের উত্তর মিলবে কোয়ার্টার ফাইনালের মহারণে।

(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে মোটরসাইকেল ছিনতাই
অতীতের বিষয়ে আটকে না থেকে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার হবে: ভারতীয় হাইকমিশনার
জমি যার, টাকা তার’—অধিগ্রহণের অর্থে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, শ্রীপুরে মানববন্ধন
পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা