জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১০:৫১
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

শনিবার (১১ জুলাই) রাতে এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।

এ পরীক্ষায় দেশের ৬৪৭টি কেন্দ্রে ১ হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের মোট ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ধরনের ভুল, অসঙ্গতি বা ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন কিংবা প্রয়োজন হলে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার