সব মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে স্মরণ সভার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ১৬:১৩
অ- অ+

‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে দেশের সকল স্তরের মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৬ জুলাই স্মরণ সভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১২ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার আলোকে এ আদেশ জারি করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বোর্ডের আওতাধীন দেশের সকল স্তরের মাদ্রাসায় (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) জুলাই শহিদদের স্মরণে আগামী ১৬ জুলাই সুবিধাজনক সময়ে একটি বিশেষ স্মরণ সভা ও শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নকল ওষুধের সরবরাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
নারীর লাশের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা