নারীর লাশের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ১৬:২০
অ- অ+

দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করা হয়, সেখানে নারী মৃতদেহের ময়নাতদন্তের জন্য একজন করে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, এর আগে দেশের পোস্টমর্টেম–সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

রিটে বলা হয়েছে, নারী মৃতদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা এবং ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। নারী ডোম নিয়োগ করা হলে মৃত নারীর মর্যাদা রক্ষা সহজ হবে এবং স্বজনদের মানসিক স্বস্তিও বাড়বে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতে দেশের কয়েকটি মর্গে নারী মৃতদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে ডোমদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে এবং মৃতদেহের সম্ভ্রম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে সব পোস্টমর্টেম–সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী ডোম নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, প্রধান আসামি স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০
দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন, গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান
সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য