জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ০৮:৪১
অ- অ+

গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে ‘জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা দেশের অভ্যন্তরীণ ও সংশ্লিষ্ট বিমান ভ্রমণে এই ছাড়ের সুবিধা পাবেন। জুলাই যোদ্ধাদের সম্মান জানানো এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে একই অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ স্মরণে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে ৩৬ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, সম্প্রতি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। ১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অবদান স্মরণ করে তাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাদের পরিবারের জন্য পর্যটন ও বিমান ভ্রমণে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, মামলা ৫৮
স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, নিজের জুতাই বহন করছিলেন ওসি মোহাম্মদ আলী
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা