ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৮:৪৪
অ- অ+

ফরিদপুরের মধুখালীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় হাকিম বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২ আগষ্ট দুপুরে অসুস্থ্য শশুড় শাশুড়ির কাছে নিজ শিশু কন্যাকে রেখে ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে যায় শিশুটির মা। পরে বাড়িতে এসে শিশুটির মা জানতে পারেন প্রতিবেশী হাকিম তার শিশু কন্যাকে যৌন হয়রানি করেছে। এ ঘটনায় ৩ আগষ্ট শিশুটির মা প্রতিবেশী হাকিমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালে ১ মে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত হাকিম বিশ্বাসকে অভিযুক্ত করে এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী কৌশলী (পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্রাইয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, শামিয়ানার নিচেই চলছে পাঠদান
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের তাগিদ রাজবাড়ীর এসপির, জনগণের সঙ্গে উত্তম ব্যবহারে গুরুত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা