ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ২০:১৩
অ- অ+

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টনে করা ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে দেশটির কাছ থেকে জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। আগামী ডিসেম্বরে ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু আগামী বছর

বৈঠকে জানানো হয়, ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের পক্ষ থেকে জোরালো আশ্বাস পাওয়া গেছে। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু করার কথা জানানো হয়েছে।

এ ছাড়া পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদনের বিষয়টিও বৈঠকে জানানো হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।

৯৩ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৭ হাজার ৮৩২ কোটি টাকা

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা, বরাদ্দ করা অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কার্যক্রম শুরু করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ঝালকাঠি ও রাজশাহী জেলায় নতুন পুলিশ সুপার
জনগণের হক মেরে খেতে বিরোধীদলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে: গোলাম পারোয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা