আগস্টের শেষ সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগস্টের শেষ সপ্তাহে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ তৈরি হয়েছে। একদিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিনটি সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি হিসেবে রয়েছে।
এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেওয়া গেলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
অর্থাৎ, ২৬ আগস্ট বুধবার থেকে ২৯ আগস্ট শনিবার পর্যন্ত টানা চার দিন ছুটির সুযোগ তৈরি হবে। ফলে সরকারি চাকরিজীবীরা পরিবার নিয়ে ভ্রমণ বা ব্যক্তিগত কাজে এই দীর্ঘ বিরতি কাজে লাগাতে পারবেন।
তবে ২৭ আগস্টের ছুটি নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































