দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ০০:১০| আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০০:২৪
অ- অ+

জুলাই আন্দোলনের মামলায় কারাবন্দী আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

এ বিষয়ে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় আইনজীবী তৌফীক নাওয়াজ আন্তর্জাতিক ল’ফার্ম জুরিস কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন জেলার ডিসি প্রত্যাহার
সঞ্জীবন প্রকল্পসহ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা