আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১০:৪১| আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১১:১০
অ- অ+

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে বিজয়ী প্রার্থী নির্ধারিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনকর্তা।

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

সংসদ কক্ষে প্রবেশ: ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ সদস্যদের সংসদ কক্ষে প্রবেশ করে ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

আইডি কার্ড সঙ্গে রাখতে হবে: সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

ব্যালট সংগ্রহ: নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে সংসদ সদস্যরা নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

পছন্দের প্রার্থীকে ভোট: ব্যালট পেপারের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

ব্যালট বাক্সে জমা: ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

ব্যালট নষ্ট হলে: কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে জমা দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ভোটের সময় যা করা যাবে না

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

ভোট দেওয়ার সময় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।

এ ছাড়া ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে সংসদ সদস্যদের পূর্ণ নাম লিখতে হবে।

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে। এরপর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯
গন্ধর্ব্যপুর পানি শোধনাগার প্রকল্পে আর্থিক জটিলতা, পরামর্শক নিয়োগ ওয়াসার
বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড Ai-CHA
এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর বাংলাদেশ ব্রাঞ্চ এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জে ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা