কলকাতায় হোটেলে আগুন, কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি ও তিন বছরের শিশুকন্যা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৩৮| আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৫:৪২
অ- অ+

কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শিম্মিন ও তিন বছর বয়সী শিশুকন্যা শর্ণশিষ দত্ত মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় হোটেলে থাকা অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুনে সাংবাদিক দেবাশীষ দত্তের শ্বশুর মোহাম্মদ আকরাম আলীও মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর সঙ্গে স্ত্রী, তিন বছর বয়সী মেয়ে এবং শ্বশুর কলকাতায় ছিলেন।

সহকর্মী ও স্বজনদের ভাষ্য, দেবাশীষ দত্ত ছিলেন অত্যন্ত অমায়িক ও ভদ্র স্বভাবের মানুষ। তাঁর সঙ্গে যখনই কথা হতো বা দেখা হতো, সব সময়ই সুন্দর ও মিষ্টি ভাষায় কথা বলতেন তিনি। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলে আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই সময়মতো বের হতে পারেননি। পরে ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে।

দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও শিশুকন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়।

এ ঘটনায় কলকাতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে তদন্ত শুরু করেছে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা