চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬, ১৬:১৪
অ- অ+

চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংলাপে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, শিক্ষাখাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে বিএনপি সরকার, যা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি।

মন্ত্রী বলেন, জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে। কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে শুধু গবেষণা নয়, কিভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় সঠিকভাবে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে সহায়তা করবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে। এজন্য সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়।

তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের চেষ্টা চলছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি
কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা