ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন এমপি দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান।
এক অভিনন্দন বার্তায় প্রফেসর ড. আসিফ মিজান বলেন, শামীম কায়সার লিংকের মতো একজন ভদ্র, সজ্জন, ইসলামিক জ্ঞানসম্পন্ন ও আধুনিক বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্বকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া সময়োপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত।
তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা, দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ উচ্চতর ডিগ্রি এবং বহুমাত্রিক অভিজ্ঞতার সমন্বয় রয়েছে নবনিযুক্ত প্রতিমন্ত্রীর মধ্যে।
দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ধর্মীয় বিশ্বাস, প্রজ্ঞা, নৈতিকতা ও আমলদারির পাশাপাশি আধুনিক চিন্তাধারার সমন্বয়ের কারণে শামীম কায়সার লিংকন নিজেকে একজন ব্যতিক্রমী ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষার সঙ্গে ধর্মীয় জ্ঞানের এই সমন্বয় দেশের ধর্মীয় সুশাসন প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তায় প্রফেসর ড. আসিফ মিজান ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সর্বাঙ্গীণ সফলতা ও কল্যাণ কামনা করেন।
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































