প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জাহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৬
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় জাহির উদ্দিন স্বপন এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের (ডিএসইউ) উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আসিফ মিজান।

আজ রবিবার (২৩ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রফেসর ড. আসিফ মিজান বলেন, জাহির উদ্দিন স্বপন শুধু একজন ব্যক্তি নন, বরং তিনি একটি অনন্য প্রতিষ্ঠান। তিনি দক্ষ, অভিজ্ঞ, কর্মনিষ্ঠ ও মার্জিত রুচির প্রাজ্ঞ এবং সজ্জন ব্যক্তিত্ব।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাহির উদ্দিন স্বপনের মেধা ও নেতৃত্বের স্বাক্ষর অতীতেও দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর নিয়োগ সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিনন্দন বার্তায় ডিএসইউ উপাচার্য আরও বলেন, জাহির উদ্দিন স্বপন তাঁর ওপর অর্পিত নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে আগের মতোই সাফল্যের স্বাক্ষর রাখবেন। একই সঙ্গে দেশ ও জাতির অগ্রগতিতে তিনি অসামান্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর ড. আসিফ মিজান।

বার্তার শেষে নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে সর্বাঙ্গীণ ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন তিনি।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর
১৫ হাজার ডলার চাঁদা দাবিতে চিকিৎসকের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
২৮ আগস্ট আবারও দেখা যাবে চন্দ্রগ্রহণ
৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, আহত ২৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা