মৌলভীবাজারে অন্য ব্যক্তিকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৬:১২
অ- অ+

মৌলভীবাজারে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলাকেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলা পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল সাড়ে ৩ বছর বয়সী মেয়ে রুনা বেগম। তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন শরীফ আলী। ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা দায়ের করেন। ​পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।

সালেক মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির ওপর হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফ আলী নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। ​

দীর্ঘ ১২ বছর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা
ছেলেদের শিক্ষায় উৎসাহ দিতে মেধাভিত্তিক উপবৃত্তির প্রস্তাব
জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়, তিন আসামির যাবজ্জীবন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা