ভারতের কেরালা রাজ্যের নতুন নাম এখন ‘কেরালম’

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৪:২৮
অ- অ+

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে নতুন নাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জারি করা বিজ্ঞপ্তিতে কেরালা (নাম পরিবর্তন) আইন, ২০২৬-এর ১ নম্বর ধারার ২ নম্বর উপধারায় দেওয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার ২৫ আগস্ট থেকে আইনের বিধান কার্যকর করার কথা জানায়।

এর আগে চলতি আগস্টে কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার বিলে অনুমোদন দেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়।

গত ১১ আগস্ট লোকসভায় কেরালা (নাম পরিবর্তন) বিল পাস হয়। পরদিন ১২ আগস্ট বিলটি রাজ্যসভাতেও পাস হয়।

রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২৪ সালে কেরালা বিধানসভা রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার জন্য কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নের অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাস করেছিল।

তিনি বলেন, বিল অনুযায়ী কেরালা রাজ্য ‘কেরালম’ নামে পরিচিত হবে। সেই কারণেই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

নাম পরিবর্তনের মধ্য দিয়ে কেরালার স্থানীয় মালয়ালম উচ্চারণ ও ঐতিহাসিক নামকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় জশনে জুলুস
বাদ পড়া ৩০ লাখ শিশুকে ২৮ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা