সংসদ সদস্যদের আচরণ নিয়ে উদ্বিগ্ন স্পিকার, বললেন ‘ভালো লক্ষণ নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৭:৩৪
অ- অ+

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। অধিবেশন চলাকালে একে অপরকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা গেছে, তা সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিকাল ৩টায় তার সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি এই সতর্কবার্তা দেন।

সংসদের শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের বিনিময়ে দেশে গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে সুসংহত থাকে এবং স্বাভাবিকভাবে চলতে পারে, সেজন্য সংসদের প্রতিটি সদস্যের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তিনি সবাইকে সংসদীয় নিয়ম ও শিষ্টাচার মেনে চলার অনুরোধ জানান।

সংসদ সদস্যদের রুলস অব প্রসিজার‍ বা কার্যপ্রণালী বিধি ভালোভাবে পড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, স্পিকার যখন কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন সেই নিয়ম ও রীতি যদি অমান্য করা হয়, তবে সংসদ বেশি দিন সচল রাখা সম্ভব হবে না। এ সময় তিনি সবাইকে নিয়ম মেনে চলার উদাত্ত আহ্বান জানান এবং কার্যক্রমে সহযোগিতা কামনা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ আসামি গ্রেপ্তার
রাজশাহীতে বাবার সামনে বিড়ি ধরানোয় ঝগড়া, থামাতে গিয়ে চাচা নিহত
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় পাকিস্তান: তাহের আন্দ্রাবি
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা