লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১০:৫৮
অ- অ+

কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। এরই মাঝে আন্তর্জাতিক জলসীমার নাম পরিবর্তন করে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত ‘লেক ওন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন এই আদেশ অনুযায়ী মার্কিন স্বরাষ্ট্র দপ্তরকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল ভূ-তাত্ত্বিক নথিপত্রে নতুন এই নামটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা সরকার। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক স্যোশাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় চারশত বছরের পুরনো এই নামটির ঐতিহাসিক ভিত্তি রয়েছে।

কানাডা সবসময় এই লেককে লেক ওন্টারিও বলেই ডাকবে। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তকে হাস্যকর বলে উল্লেখ করে কানাডার বেশ কয়েকজন রাজ্যপ্রধান এবং মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক কোনো একক দেশের ইচ্ছায় চারপাশের জলসীমার ভৌগোলিক নাম বদলে যেতে পারে না।

যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়েছে। ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা এই পদক্ষেপকে অপ্রয়োজনীয় ও খামখেয়ালি বলে সমালোচনা করছেন।

মিশিগানের এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের আদেশটি বাতিল করতে কংগ্রেসে বিল আনার ঘোষণা দিয়েছেন। এমনকি ওন্টারিও লেকসংলগ্ন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরও জানিয়েছেন যে তারা এই নতুন নাম মেনে নেবেন না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী
নেপালে বন্যা-বিপর্যয়ে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার ৪৭২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা