মার্কিন ডলার বর্জনের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১৮:১৬
অ- অ+

ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মোকাবিলায় দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে নিজস্ব উৎপাদনের ওপর নির্ভরতা বাড়াতে হবে। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না, শুধু সেসব পণ্যই প্রয়োজন অনুযায়ী ও বুদ্ধিমত্তার সঙ্গে বিদেশ থেকে আমদানি করা উচিত।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব

ইরানের সর্বোচ্চ নেতা দেশের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা মানুষের মনোবল দুর্বল করে এমন সতর্কতাও দেন তিনি।

‘যুদ্ধ নাকি আলোচনা’ এ ধরনের বিতর্ক তৈরি করে সমাজে বিভাজন ও কোন্দল সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অহেতুক বিতর্ক থেকে বিরত থাকতে হবে।

দেশের শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্বে থাকা মায়েদের প্রশংসা করেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো বিদেশি বাধা অতিক্রম করা সম্ভব।

সূত্র: প্রেস টিভি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ৮টি জাল জব্দ
সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হামে ১ জনের
১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা