সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৭
অ- অ+

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। আজ রবিবার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শোকবার্তায় জানানো হয়, মরহুম ড. এম. এনামুল হক সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ড. এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে উন্নীত হন।

পুলিশ সেবা থেকে অবসর নেওয়ার পর ড. এম. এনামুল হক বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন।

তার মৃত্যুতে পুলিশ ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেপ্তার, মামলা ২৫
কোথায় হারাচ্ছে শিশুরা? ৭ মাসে শিশু নিখোঁজের জিডি প্রায় ১৬ হাজার, মেলেনি সন্ধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা