নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ইসি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে। যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে আমরা বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করব।
তবে স্থানীয় নির্বাচনের তফসিল কবে, সে বিষয়ে কোন মন্তব্য করেননি ইসি মাছউদ। তিনি বলেন, শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












