জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯
অ- অ+

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এহসান মাহমুদ। এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬ এর ধারা ১২ (২) অনুযায়ী জনাব এহসান মাহমুদ-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

পেশায় সাংবাদিক ও সাহিত্যিক এহসান মাহমুদের জন্ম মাদারীপুরে। দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অপরাধের মূল কারণ অনুসন্ধান করে গোড়ায় আঘাত করতে হবে’
নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা