সুন্দরবনে চরে আটকে পর্যটকবাহী বোট, ঢেউয়ের তোড়ে নিখোঁজ একজন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ১৫:৪০
অ- অ+

সুন্দরবন ভ্রমণে গিয়ে বাগেরহাটের দুবলার চরে নিখোঁজ হয়েছেন রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শরনখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় পর্যটকবাহী একটি বোট আটকে গেলে সেটি ছাড়ানোর চেষ্টার সময় ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের পর্যটকবাহী বোটটি ১৯ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। বোটটির বিএলসি নম্বর ২৬২৭০৮০৬০০৪। পর্যটকদের মধ্যে নরসিংদীর নয়জন, ময়মনসিংহের নয়জন এবং গাজীপুরের একজন ছিলেন। এর মধ্যে রিয়াজ আহমেদসহ চারজনের একটি দল ছিল।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা কার্যালয় থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে তাঁরা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব জমা দেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে পর্যটকবাহী বোটটি আটকে যায়। এ সময় বোটটি ছাড়ানোর জন্য কয়েকজন পর্যটক পানিতে নেমে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। পরে তারা ব্যর্থ হয়ে বোটে উঠে আসার সময় ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ নিখোঁজ থাকেন। তার সন্ধানে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

(ঢাকা টাইমস/৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর
নয়াপল্টন থেকে পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে প্রধানমন্ত্রী
সেতুর অভাবে বোয়ালমারীর ৯ গ্রামের অর্থনীতি স্থবির, এক মিনিটের পথ পেরোতে ঘুরতে হয় ৬ কিলোমিটার
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত