সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৬, ০৯:০৯| আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৩৪
অ- অ+

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছন।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ছয়টার দিকে বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির হানিফ এসব তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘুল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। আহত হন আরও একজন।

দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/৫জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা