রামগতিতে অস্ত্র, গুলি ও টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৭:৫০
অ- অ+

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতি থানার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতি। অভিযানের একপর্যায়ে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— মো. আজিম ব্যাপারী (৩২), মো. বশির (৪০) ও রাব্বী (১৬)। তারা সবাই লক্ষ্মীপুরের রামগতি থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আজিম ব্যাপারী একজন কুখ্যাত ডাকাত। এর আগে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর অস্ত্রসহ তাকে আটক করেছিল কোস্ট গার্ড। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা